• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫
আপডেট : ২২ মার্চ, ২০২৫



বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন এ্যানি বলেছেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়। গত ১৬-১৭ বছর হাসিনা তার পরিবারসহ গুম-খুন, লুটপাট ও স্বৈরাচারী করেছে। এগুলো বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগকে জনগণ এমনিতেই নিষিদ্ধ করবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে।শুক্রবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার মান্দারি উচ্চ বিদ্যালয়ের মান্দারি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।এসময় এ্যানি আরও বলেন, গত ১৬-১৭ বছর হাসিনা তার পরিবারসহ গুম-খুন, লুটপাট ও স্বৈরাচারী করেছে। এগুলো বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগকে জনগণ এমনিতেই নিষিদ্ধ করবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে।
এর-পর, আসুন তাদের এমপি,মন্ত্রী, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা যে সকল অপকর্মের সঙ্গে জড়িত এগুলো বিচারিক প্রক্রিয়ার শুরু হওয়া দরকার ছিল।
প্রয়োজন ছিলো ৩ মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচার গুলো হতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। ৭ মাস চলে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার কার্যক্রম শুরু হয়নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব  শাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট (পি.পি) আহম্মদ ফেরদাউস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর