• ঢাকা
  • , ,
প্রকাশিত: 19 August, 2026
আপডেট : 19 August, 2026



লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বেকারীকে ১ লাখ টাকা জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দাসেরহাট নিউ তৃপ্তি বেকারীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা আদায় করে। ১৯ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী সাংবাদিকদের জানান, লাইসেন্স না থাকা, খাবারের চেকারিং ব্যবহার, খাবারের মোড়কে তারিখ না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে নিউ তৃপ্তি বেকারির স্বত্বাধিকারী আলী হোসেন হৃদয়কে ১ লাখ টাকা জরিমানা আদায় করে। এ সময় জব্দকৃত মালামাল গুলো নষ্ট করা হয়। এসময় র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর