• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬



লক্ষ্মীপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসী ডায়ালগ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারী-বেসরকারী অংশীদায়িত্ব জোরদারকরণের লক্ষ্যে এ্যাডভোকেসী ডায়ালগ ২৬ এপ্রিল (রোববার) দুপুরে লক্ষ্মীপুর শহরের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ দিলরুবা ইয়াছমিন। ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের এর আয়োজনে এবং ব্র্যাকের জেলা কো অডিনের্টর অরুন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সুলতানা জোবেদা খানম।বক্তব্য রাখেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক জেন্ডার মেইনস্ট্রিমিং নোয়াখালী আতিয়ার রহমান, রিজিওনাল ম্যানেজার গোপাল কৃজ্ঞ চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়রা আফরিন, মো: ইউনুফ,শাহজাহান ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিবিএস ২০২৪ জরীপে দেখা যায় দেশে ৭৬% নারী জীবনে ১বার হলেও সহিংসতার শিকার হয়। প্রতি ৩ জনে ১ জন বিবাহিত নারী যৌন নির্যাতনের এবং ৪৯% নারী শারীরিক যৌন বা মানসিক সহিংসতার শিকার হয়েছে।
৬৭% নারী সহিংসতার ঘটনা কাউকে জানায়নি এবং ৭.২% নারী গর্ভাবস্থায় শারীরিক সহিংসতার শিকার হয়। এ ছাড়া ৫০% নারী জানে না কোথায় নির্যাতনের শিকার হলে রির্পোট বা অভিযোগ করবে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারী দপ্তরের পাশাপাশি এনজিও, সাংবাদিক, শিক্ষক, ইমাম,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর