• ঢাকা
  • , ,
প্রকাশিত: 22 November, 2025
আপডেট : 22 November, 2025



লক্ষ্মীপুরে দলীয় প্রার্থী সঙ্গে নিয়ে জামায়াতের মটর শোভাযাত্রা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: কেন্দ্রিয় শূরা সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারী এবং লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমকে সঙ্গে নিয়ে মটরশোভাযাত্রা করেছে জামায়াত। ২২ নভেম্বর (শনিবার) সকালে লক্ষ্মীপুর শহরের ইটেরপুল এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের ঝুমুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান রাখেন দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।এসময় তিনি উন্নয়ন ভাবনা প্রকাশ করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে হেলথ কার্ড, শহরে ক্যান্সার হাসপাতাল, লক্ষ্মীপুরে রেলসংযোগ স্থাপন, মহাসড়ক ৪ লেন উন্নীত এবং সদরের ২৫০ শয্যা জনবড় বাড়িয়ে চালু করা সহ বিভিন্ন ধরনের উন্নয়ন ভাবনা প্রকাশ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
পরে শোভাযাত্রাটি চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান,চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর