• ঢাকা
  • , ,
প্রকাশিত: 16 April, 2025
আপডেট : 16 April, 2025



রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

গ্রামীণ কণ্ঠ

নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে দুদক। ওই অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও অভিযোগের বিষয়ে বর্তমান সাব-রেজিস্ট্রারের বক্তব্য রেকর্ড করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে টিম।

আরও পড়ুন

  • রায়পুর এর আরও খবর