প্রেস বিজ্ঞপ্তি : ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের জেলা নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জেলা সভাপতি শাহাদাত হোসেন আনন্দের নিজ বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। নারীদের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিবি ফাতেমা আক্তারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক আসমা আক্তার। বক্তব্যে তিনি প্রকৃত ইসলামের আদর্শের ভিত্তিতে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলনে বক্তারা প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠা, নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ এবং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে নারীদের সচেতনতা ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালী আঞ্চলিক নারী সম্পাদক উম্মে সালমা বারাকা, লক্ষ্মীপুর জেলা নারী সম্পাদক শারমিন আক্তারসহ বিভিন্ন উপজেলার নারী সম্পাদকবৃন্দ। সর্বশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :