প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাসেম নামে এক কৃষক পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর চকবাজার একটি চাইনিজ রেষ্টুরেন্টে প্রশাসনের কাছে সুবিচার চেয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এসময় কৃষক আবুল কাসেম, স্ত্রী সামছুন নাহার, বোন শাহিনুর বেগম বক্তব্য রাখেন।সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নে মানিক জমাদার বাড়ির ইয়াছিন থেকে সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরে ইয়াছিনের মাকে অস্থায়ীভাবে থাকার জন্য ২ শতাংশ জমি দেওয়া হয়। ইয়াছিনের ভগ্নিপতি নজরুল তার জমির মালিক দাবী করে দখল করার চেষ্টা করে। এতে আবুল কাশেম বাধা দিলে নজরুল ও তার স্বজনরা আবুল কাসেমের তার পরিবারকে মারধর করে । এ ঘটনায় আবুল কাশেমের বোন শাহিনুর বেগম বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করলে নজরুল ও তার ছেলে কালুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এতে ক্ষীপ্ত হয়ে নজরুলের স্বজনরা নিজেদের ঘর ভাংচুর করে নজরুলের মেয়ে ফাতেমা বাদী হয়ে আবুল কাশেমসহ ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে একটি মামলা দায়ের করে। পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার দাবী করছে আবুল কাশেম ও তার পরিবার।
আপনার মতামত লিখুন :