• ঢাকা
  • , ,
প্রকাশিত: 26 May, 2025
আপডেট : 26 May, 2025



লক্ষ্মীপুরে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ও কর্মশালা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রকল্প বিষয়ে অবহিতকরণ কর্মশালা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরনী ২৬ মে (সোমবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে ও এসডিএফ এর জেলা কর্মকর্তা (জীবিকায়ন) এস এম শফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মো: শহীদুল ইসলাম,জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন। প্রকল্পের চলমান কার্যক্রম বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড) মো: রিয়াজ হাসান, স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মো: আহসানুল আলম খন্দকার।
কর্মশালা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়রত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ৪৮ জনের মাঝে ২৪ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর