• ঢাকা
  • , ,
প্রকাশিত: 17 February, 2025
আপডেট : 17 February, 2025



লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

গ্রামীণ কণ্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।গতকাল রবিবার  রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির আহ্বায়ক আরমান হোসেন জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সমন্বয়ে ৬ মাসের জন্য লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। আশা করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর