• ঢাকা
  • , ,
প্রকাশিত: 23 December, 2023
আপডেট : 23 December, 2023



রকেট প্রতীক পেলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাত্তার পালোয়ান

গ্রামীণ কণ্ঠ
ছবিঃ আব্দুস সাত্তার পালোয়ান।

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পেয়ে রকেট প্রতীক পেয়েছেন আব্দুস সাত্তার পালোয়ান। তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী।
শুক্রবার (২২ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান এ প্রতীক বরাদ্দ দেন।

এর আগে গেল মঙ্গলবার উচ্চ আদালতে রিট শুনানি শেষে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চের রায়ে প্রার্থীতা ফিরে পান তিনি। লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আমি আমার প্রিয় রামগতি-কমলনগরকে নদীভাঙন থেকে রক্ষার জন্য দীর্ঘ ১৩ বছর ধরে নদীবাঁধ নিয়ে আন্দোলন-সংগ্রাম করছি।

মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ৩১’শ কোটি টাকার প্রকল্প দিয়েছেন, চার বছর মেয়াদি যে প্রকল্প, সেটির আড়াই বছর শেষ, সেখানে ৫ভাগ কাজ হয়নি। এমতাবস্থায় আমার এলাকাকে রক্ষা করার জন্য, ৭ লাখ মানুষকে রক্ষা করার জন্য, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, মানুষের ভিটেমাটি রক্ষার জন্য, বাবা-মার কবরস্থান রক্ষা করার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েও এই সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি। আগামী ৭জানুয়ারি আমাকে ভোট দিয়ে রামগতি ও কমলনগরের মানুষ নদীভাঙা মানুষের অধিকার আদায়ের সুযোগ দিবেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর