• ঢাকা
  • , ,
প্রকাশিত: 18 September, 2023
আপডেট : 18 September, 2023



খালেদার জিয়াকে সিসিইউতে স্থানান্তর

গ্রামীণ কণ্ঠ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তাকে সিসিইউতে নেয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

দিদার জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর