• ঢাকা
  • , ,
প্রকাশিত: 25 April, 2023
আপডেট : 25 April, 2023



লক্ষ্মীপুরে সড়ক বিভাগের কোয়ার্টারে মিলল নারীর খন্ডিত লাশ

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি কয়েক খন্ড ছিল। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে সমসেরাবার এলাকার ওই কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকুরী করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী মতিন মারা যাওয়ার পর থেকেই মমতাজ তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করে আসছেন তিনি। তার বড় ছেলে বাপ্পী বর্তমানে মাষ্টার রুলে সড়ক বিভাগে কাজ করে আসছেন। মঙ্গলবার রাতে তার বাপ্পি বাসায় ফিরে দেখে তার মায়ের কয়েক খন্ড লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বিবস্ত্র অবস্থায় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর