• ঢাকা
  • , ,
প্রকাশিত: 12 July, 2026
আপডেট : 12 July, 2026



লক্ষ্মীপুরে অবসরজনিত ১০ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ জুলাই (শনিবার) বিকেলে প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায় অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকছুদ আলমের সভাপতিত্বে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (সাবেক) অবসরপ্রাপ্ত জগদ্বীশ চন্দ্র দেবনাথ,কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির সদস্য মোঃ মনির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শামছুদ্দিন বাবুল, আব্দুল কাদের, জেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সদর শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সবুজ, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন,সদ্য বিদায়ী প্রধান শিক্ষক হানিফ মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সবাই বিদায়ি শিক্ষকদের সুস্থতা কামনা করেন। প্রধান শিক্ষক আব্দুল কাদের, হানিফ মিয়া, আক্তারুননেছা, পুতুল রানী সাহা, চামিলু প্রভা চক্রবতি,মাহমুদা ইয়াছমিন, ছালেহা বেগম, অনিতা রানি সাহা, কৃষ্ণ লাল দেবনাথ, আলী আকবর ভঁইয়া।) অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারকপত্র ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর