• ঢাকা
  • , ,
প্রকাশিত: 12 July, 2026
আপডেট : 12 July, 2026



লক্ষ্মীপুরে ১২ বছর পর বণিক সমিতির সাধারণ সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: দীর্ঘ ১২ বছর পর লক্ষ্মীপুর বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ১১ জুলাই (শনিবার) রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু,জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। সভা শুরুতে বার্ষিক রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এর পর সভায় উপস্থিত সদস্যরা হট্টগোল শুরু করলে শাহাব উদ্দিন সাবু মাইকে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন এবং বিগত সময়ে সমিতির অনিয়মের জড়িতদের নাম প্রকাশ করার দাবী জানালে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর