• ঢাকা
  • , ,
প্রকাশিত: 4 July, 2026
আপডেট : 4 July, 2026



জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।‎রোববার (৪ জুলাই) বিকেলে দক্ষিণ তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এসে শেষ হয়।‎‎পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ,অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন নুর নবী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ্ নিশান প্রমুখ।
জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম সুবিধাভোগী বর্তমান সরকার জুলাই শহিদদের রক্তের সাথে বেইমানি করেছে। জুলাই শহিদের রক্ত মাড়িয়ে তারা ক্ষমতায় গিয়েছে। জুলাই শহিদের রক্ত মাড়িয়ে বেগম খালেদা জিয়া জেলখানা থেকে বের হয়েছেন।’
‎তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই, এইদেশে জামায়াতে ইসলামী এখন প্রধান বিরোধী দল। এদেশের মানুষের আশা- আঙ্কাখা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ভূমিকা হয়েছে। জামায়াতে ইসলামীর উপর জনগণের অধিকার রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাই আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের মুহতারাম আমীরে জামায়াত রেসকোর্স ময়দানে বলেছিলেন- আর একটি মুক্তিযুদ্ধ হবে, সেটি হবে দুর্নীতি দমন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর