উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
লক্ষ্মীপুর: বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ একটি বেসরকারী চাইনিজ রেষ্টেুরেন্টে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষিতে উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে এর ভূমিকা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। পাশাপাশি ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
কর্মশালায় কৃষিতে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালায়” রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: সাব্বির আহমেদ সিফাত, প্রোডাক্ট ম্যানেজার (ভুট্টা বীজ) মো: জহিরুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর অরুন কুমার দাস,ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান,টেরিটোরি সেলস অফিসার মো:আলমগীর হুসাইন । দিনব্যাপি এই কর্মশালায় লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার সকল ডিলার ও রিটেইলারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবেন এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Post Views: ১৩৪
আপনার মতামত লিখুন :