• ঢাকা
  • , ,
প্রকাশিত: 18 March, 2026
আপডেট : 18 March, 2026



লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি:লক্ষ্মীপুর সদরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পৌর যুবদলের আহবায়ক মো: ফয়েজ এর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা সদরের পুরাতন গোডাউন রোডে নির্মাণাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মার্কেটের জমিতে যুবদল নেতার মালিনা নেই। তিনি অপরপক্ষের ভাড়াটে হয়ে প্রায় ৭/৮ জন যুবক এনে মার্কেটের গেইটে তালা লাগিয়ে দেয়। ফয়েজ লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়কের দায়িত্বে রয়েছেন।

জানাগেছে, আবদুল কাইয়ুম নামীয় এক ব্যক্তির সাথে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের সাথে মার্কেটের জমির মালিকানা নিয়ে দ্বন্ধ রয়েছে। এ জমি নিয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালত, লক্ষ্মীপুরে দেওয়ানী ৭৩/২৫ একটি মামলা চলমান আছে। ইতিমধ্যে মার্কেটের কাজ বন্ধে আবদুল কাইয়ুম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মিস ৭২/২৬ মামলা দায়ের করে। তদন্ত প্রতিবেদনে আবদুল কাইয়ুমকে তার মালিকানা জমিতে দখল পায়। পরবর্তীতে শান্তিভঙ্গের আশংকা না থাকায় ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থা প্রত্যাহারসহ দেওয়ানী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণ যে যে অবস্থায় আছে সেভাবে থাকতে আদেশ দেয়। এর পর আদালতের আদেশ উপেক্ষা করে যুবদল নেতা ফয়েজ আবদুল কায়েমের পক্ষ নিয়ে ঘটনার দিন ওই মার্কেটে তালা লাগিয়ে দেয়।

এ দিকে আদালত বন্ধ থাকায় এ ঘটনায় আজমল হোসেন হেলাল থানায় অভিযোগ করেন। তিনি জানান, পৌর যুবদল আহবায়ক ফয়েজ এ জমির মালিক নয়। তিনি প্রতিপক্ষ কাইয়ুমের ভাড়াটে হয়ে তার ভাই সবুজসহ অজ্ঞাত লোক এনে তার মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেয়।

যুবদল নেতা ফয়েজ জানান, মার্কেটের জমি আজমল হোসেন হেলালের নয়, অন্য পাশে রয়েছে তার জমি। তিনি বৈঠকে না বসিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন জানান, যুবদল নেতা কর্তৃক মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা তার জানা নেয়। এ বিষয়ে তিনি খোজ খবর নিবেন বলে জানান।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর