• ঢাকা
  • , ,
প্রকাশিত: 4 March, 2026
আপডেট : 4 March, 2026



লক্ষ্মীপুরে এতিম শিশুদের সাথে জেলা প্রশাসকের ইফতার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারের নিবাসীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো: আবু তারেক। ০৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে শহরের সাহাপুর শিশু পরিবারে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার,সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারের উপত্ত্বাবায়ক মো: মোশারফ হোসেনসহ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ নির্বাসীদের সাথে কথা বলেন এবং পড়াশুনা প্রতি মনোযোগ দিয়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে তাদের প্রতি আহবান জানান। পরে দোয়া অনুষ্ঠানে অংশ করে এতিমদের সাথে ইফতারে অংশ নেয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর