প্রেস বিজ্ঞপ্তি: জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের মহিলা বিভাগের ৯ নং ওয়ার্ড সভানেত্রী তাছলিমা আক্তার–কে প্রকাশ্যে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হুমকি ও বাধা দিয়েছে। স্থানীয় বিএনপির জেলা কমিটির সদস্য আব্দুল খালেক, রফিকুল্লাহর ছেলে নিজাম কাজী, সায়েদুল হকের ছেলে ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পলাশ, হারুনের ছেলে মামুন মেম্বার, আবদুর রহিমের ছেলে সোহেল ব্যাপারী, আব্দুল হাইয়ের ছেলে মাসুদ ব্যাপারী এবং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, একজন নারী রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের প্রকাশ্য হুমকি ও প্রতিবন্ধকতা গণতন্ত্র, আইনের শাসন ও নারীর রাজনৈতিক অংশগ্রহণের পরিপন্থী।
ইতোমধ্যে ভুক্তভোগীর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :