• ঢাকা
  • , ,
প্রকাশিত: 31 January, 2026
আপডেট : 31 January, 2026



লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। মোতায়েনকৃতরা সেনাবাহিনীসহ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবে।
ফেনী বিজিবি ৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ আজ শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য আজ থেকে ফেনী ব্যাটালিয়ন ( বিজিবি-৪) এর আওতাধীন লক্ষ্মীপুর ৪টি সংসদীয় আসনে ১০ প্লাটুনসহ নোয়াখালী জেলাসহ মোট ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন হচ্ছে। তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বদ্ধ পরিকর।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর