• ঢাকা
  • , ,
প্রকাশিত: 20 January, 2026
আপডেট : 20 January, 2026



লক্ষ্মীপুর হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে সম্মেলন কক্ষে ২০ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন,খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম,বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খান, সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। সভায় নিরাপদ খাদ্য আইন অপরাধ ও শাস্তি,খাদ্য নিরাপদ রাখার উপায়, পথ খাবারের জন্য করণীয়,বিদ্যালয়ে খাদ্যে নিরাপত্তা, নিরাপদ খাদ্য নিশ্চিতে ছাত্র-ছাত্রীদের করণীয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা, পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর