লক্ষ্মীপুর: অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “নির্বাচনে কোথাও লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, জনগণের সঙ্গে কথা বলেছি। জনগণ যেন সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত হবে। প্রশাসন কোনোভাবেই পক্ষপাতিত্ব করছেনা এবং করবেও না। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও নির্বাচনে পরিবেশের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এটি নির্বাচন কমিশন দেখবে এটা তাদের বিষয়। ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে তা নির্বাচন কমিশনের আওতায় থাকবে। মৌলিক সংস্কার গুলো বাস্তবায়ন, দেশকে অনিয়ম দূর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে গণভোটে সকলকে অংশ নেওয়ার ও আহবান জানান।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের তুলনায় দেশ অনেক ভাল আছে। ওই সময় আর্থিক খাত গুলো ছিল বির্পযস্ত সে গুলো আমার স্বাভাবিক করার চেষ্টা করেছে। ইতিমধ্যে ৫ টি বেসরকারী ব্যাংক পরিচালনা পরিষদ ভেঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচালিত হচ্ছে। ওই সব ব্যাংকের সব গ্রাহক টাকা পাবে তবে একটু সময় লাগবে। বেসরকারী আর্থিক খাত ব্যাংক ও বীমা সহ অন্যান্য সেক্টর গুলো শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য। আমরা সামনের দিকে তাকিয়ে আছি উজ্জ¦ল ভবিষ্যতের জন্য।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সেনাবাহিনীর মেজর রাহাত খান, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম-পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :