• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৬



আগামী নির্বাচনে ইসলামী জোটকে রামগঞ্জ আসন উপহার দিতে পারবো

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: আগামী নির্বাচনে ইসলামী জোটকে রামগঞ্জ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমরা আশা করবো আগামী ২০ জানুয়ারী মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জোটে ফিরে আসবে। জামায়াতসহ অন্যান্য দল নিয়ে ইসলামী জোট থেকে নির্বাচন করছি এখনো কোন সমস্যা দেখছি না। নির্বাচনে মাঠে সকলের সহযোগীতা পাচ্ছি।
জামায়াত ইসলামী আমির এবং এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম একযোগে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আলোকে আমাকে লক্ষ্মীপুর-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সকলের সহযোগীতা এই আসনটি আমার উপহার দিতে চাই আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে আচরণ বিধি বিষয়ক অবহিতকরণ সভা ১৭ জানুয়ারী (শনিবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনসিপি কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী জোটের প্রার্থী মাহবুব আলম।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর