• ঢাকা
  • বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
আপডেট : ১৭ জুলাই, ২০২৫



গোপালগঞ্জে যা হয়েছে সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এ্যানি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় । প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচী দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব- নিকাশ করতে হবে। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা কমিটি সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী আরোও বলেন, আমাদের আন্দোলনের ফসল, জনগনের সরকার। এর কাছে জনগনের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে। সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোন ব্যক্তি বা দলের সরকার নয়।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স
ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, জুয়েলার্স এসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা  করে, আজ ৬০ বছরে পদার্পণ করেছে। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে নিয়ে বাজুস এখন ঐক্যবদ্ধ রয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়েছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর