• ঢাকা
  • , ,
প্রকাশিত: 14 June, 2025
আপডেট : 14 June, 2025



লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধাদের গল্পশুনি অনুষ্ঠানের আয়োজন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য আহতযোদ্ধা ও শহীদ পরিবারকে নিয়ে জুলাই যোদ্ধাদের গল্পশুনি অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা শাখা। ১৪ জুন (শনিবার) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদ ওসমানের পিতা  আবদুর রহমান, আহতযোদ্ধা খালেদ মাহমুদ সুজন,শুভ আহমেদ বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় তারা জুলাই সনদ ঘোষণা, সংস্কার ও হত্যা এবং হত্যা চেষ্টার ঘটনা গুলোর বিচার কাজ দ্রুত শেষ করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা নিহত পরিবারের সদস্য ও আহতদের চাকরি ও পুনবার্সন করার জন্য জোর দাবী জানান। এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরমান হোসাইন,রেদোয়ান হোসেন রিমন, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ খান,জিল্লুর রহমান, শিব্বির আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর