• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৫
আপডেট : ৯ জুন, ২০২৫



স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এ্যানি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: কেন্দ্রিয় বিএনপির যুগ্নমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক মৃত্যু থেকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন এতে করে ওই এলাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে ধাবিত হতে পারে।
জামায়াত নেতা মৃত্যুর ঘটনায় বিএনপি প্রায় ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, মামলা হয়েছে নিহত ব্যাক্তির ময়নাতদন্ত হয়েছে।
রির্পোট আসা পর্যন্ত বিষয়টি রাজনৈতিক ভাবে না দেখার অনুরোধ জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে ঘটনা সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চাই। কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলা বা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে।
তিনি ০৯ জুন (সোমবার) দুপুরে নিজ বাসভবণে গত ৫ জুন সদর উপজেলার বাঙ্গা খা ইউনিয়নের রাজিবপুর গ্রামে জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন মৃত্যুর ঘটনায় বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রেস বিফ্রিং করে এসব মন্তব্য করেন। এসময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবুসহ বিএনপি অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ৫ জুন জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যদিও বিএনপি পক্ষ থেকে দাবী করা হচ্ছে জামায়াত নেতার মৃত্যুর ঘটনা হত্যা নয় স্বাভাবিক ঘটনা।

 

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর