• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মে, ২০২৫
আপডেট : ২৮ মে, ২০২৫



যারা ঐক্যের রাজনীতি বিভক্তি করবে তাদের প্রতিহত করা হবে

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: এনসিপির কেন্দ্রিয় সংগঠক কাউছার হাবিব বলেছেন, যারা ঐক্যের রাজনীতি বিভক্তি করবে তাদের প্রতিহত করা হবে। আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। দেশ থেকে ময়লা দূর করতে হবে। খুন হাছিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ছাত্র-জনতা প্রাণ দিয়ে দেশ পরিবর্তন করা জন্য আমাদের দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে।
যারা সংস্কার ও ফ্যাসিবাদের বিচার না চেয়ে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তাদের বিষয়ে সর্তক থাকুন । তিনি আজ ২৮ মে (বুধবার) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি রেষ্টুরেন্টে এনসিপি কার্যক্রম বিষয়ে বিভিন্ন উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রিয় সংগঠক রাকিব হোছাইন, আরমান হোছাইন,নতিফুল ইসলাম, কাওছার হাবিব, হামজা মাহবুব, মুনতাছির মাহমুদ, আবদুল হামিদ খান, মোবারক হোসেন,ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সাহেদুর রহমান রাফি প্রমুখ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর