• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৫
আপডেট : ২২ মে, ২০২৫



লক্ষ্মীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবীতে মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের জেলা শাখা সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন, সহসভাপতি নুরুল হুদা, আবদুর রাজ্জাক, শহিদ উল্যা প্রমুখ।সভাপতি রাজু আহমেদ জানান, সম্প্রতি আশংকা জনক হারে লোডশেডিং কারণে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীদের দূর্ভোগ বেড়েছে। এ ছাড়া গত ১ বছরে প্রায় ৩ কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন প্রায় ৬০% চিকিৎসা সেবা বেসরকারী ভারে রোগীরা পেয়ে থাকে। কিন্তু অব্যাহত লোডশেডিং কারণে একদিকে ব্যবসায়ীক ভাবে তারা ক্ষতিগ্রন্থ অন্য দিকে রোগীদের চরম দূর্ভোগের মধ্যে পড়ে।সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন জানান, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকেনা। ফলে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো লোকসান গুনতে গুনতে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বিদ্যুত অফিস ঘোরাও কর্মসূচি মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। তিনি বলেন শুক্রবার-শনিবার সরকারী অফিস গুলো বন্ধ থাকলেও বন্ধের দিনেও লোডশেডিং মাত্রা অব্যাহত থাকে।মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েনের জেলা ও উ

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর