• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৫
আপডেট : ৪ মে, ২০২৫



লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী ক্লাবের নবনির্মিত ভবণ উদ্বোধন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। ০৪ মে (রোববার) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী রামগতি-সড়কের পার্শ্বে এই ভবণের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শামীমুল ইসলাম, বাংলাদেশ চতুর্থ শ্রেনী কর্মচারি সমিতি জেলা শাখা সভাপতি মহসিন কবির, জেলা সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির প্রমুখ। এসময় জেলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর