• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৫
আপডেট : ৪ মে, ২০২৫



প্রাথমিক শিক্ষার উন্নত না হলে ভবিষ্যৎ ভালো ভালো হবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষা উন্নত না হলে ভবিষ্যৎ ভালো হবে না। প্রাথমিক শিক্ষা না থাকলে ভালো লোক সমাজে তৈরি হবে না। অদক্ষ লোক বাড়বে। সমাজ তখন ভালো কিছু পাবেনা। শিশুরা কি পড়ছে কি লিখছে সেই দিকে নজর রাখতে হবে। শুধু ক্লাসের রুল নাম্বার দিকে তাকালে চলবে না।
সকলের সহযোগীতা ছাড়া প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা শিক্ষক, অভিভাবকসহ প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চাই। আসুন প্রাথমিক শির্ক্ষা মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করি।
তিনি আজ ০৪ মে (সোমবার) লক্ষ্মীপুর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষাসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর