• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৫
আপডেট : ১ মে, ২০২৫



লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ১ মে (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস  পালিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন/ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ফেনীর যৌথ আয়োজনে সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব সরকারের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্ত প্রমুখ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো: জসীম উদ্দীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর