• ঢাকা
  • , ,
প্রকাশিত: 27 April, 2025
আপডেট : 27 April, 2025



কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় আটক

গ্রামীণ কণ্ঠ

কক্সবাজার:কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।রোববার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর