• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫



লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার (২৭এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন করেন তারা। এসময় ভুক্তভোগী পরিবার বলেন, আমরা লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডস্থ মিজি বাড়ির স্থায়ী বাসিন্দা। শহিদুল মনির রিটন ও ফিরোজ মেম্বাররা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে। ২ বছর আগে আমাদের সম্পত্তি বিক্রির জন্য হাসান ও ইসরাফিলের সাথে বায়না চুক্তি হয়। পরবর্তীতে তারা সেখানে সীমানা প্রাচীর ও টিনসেড ঘর নির্মাণ করতে গেলে রিটন-ফিরোজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। ২১ এপ্রিল বিরোধীয় জমিতে পুকুর ভরাট বন্ধে আবেদন করি। ওই আবেদনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এছাড়া তারা বলেন, রিটন ও ফিরোজ মেম্বার অভিযোগ করেছেন সমন্বয়ক পরিচয় আরিয়ান রায়হান চাঁদা দাবি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ক্রেতা ইসরাফিলের ছোট ভাই আরিয়ান রায়হান। সেই সুবাধে সে জমিটি দেখতে গিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আরিফ, সাহাদাত হোসেন, রায়হান হোসেন, ফিরোজ আলম, নুরুল ইসলাম, আলমগীর, জাহাঙ্গীর, মোঃ হানিফ, আরাফাত প্রমুখ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর