• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫



জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ জরিমানা করেন।শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির নলডগী গ্রামের মৃত হাজী সফি উল্ল্যার ছেলে।ইউএনও জামশেদ আলম রানা বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রিসহ অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে হুমায়ুনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর