• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫



দূর্বৃত্তের আগুনে কৃষকের গর্ভবতী গাভীসহ তিন গরু পুঁড়ে ছাই

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্য ৫ মাসের গর্ভবতী একটি গাভী রয়েছে।শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শান্তির হাট এলাকায় কৃষক খলিলুর রহমানের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত খলিলুর রহমান কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মেঝো ভাই।  খলিলুর রহমান জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়।দরজা খুলে দেখি আমার গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। শত চেষ্টা করেও গোয়াল ঘরে থাকা ৩টি গরুর একটিও বাঁচাতে পারিনি।ধারণা করা হচ্ছে- এটি একটি পরিকল্পিত ঘটনা। প্রতিহিংসার জেরে ঘটনাটি ঘটানো হয়েছে।গরুগুলোর দাম তিন লাখ টাকার ওপরে হবে বলে জানান তিনি।  চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর