লক্ষ্মীপুর: কেন্দ্রিয় বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনা। বিএনপিতে একক কর্তৃত্ববাদী ছিলনা।অথচ বিগত সময়ে যারা দেশ শাসনে করেছে বিশেষ করে আওয়ামীলীগ যারা একক কর্তৃত্বে দেশ শাসন করেছে ঘুম করেছে খুন করেছে। আন্দোলন নামে শত শত মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। বিএনপি একটি গণমানুষের দল। বিএনপি মানুষের কথা ভাবে। দেশের কথা ভাবে দশের কথা ভাবে। গত ৫ আগষ্টের পর মানুষ শপথ নিয়েছে এই দেশে স্বাভাবিক রাজনৈতিক চলবে। আর স্বাভাবিক রাজনৈতিক চলতে হলে নেতৃত্বের গুণগত পরিবর্তন প্রয়োজন। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মকান্ড চলতে হবে।
তিনি ১৯ এপ্রিল (শনিবার) লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় সম্মেলন কক্ষে সদর উপজেলা (পূর্ব), চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর পৌর যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহবায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবুম যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল হালিম হুমায়ুন, যুগ্ন আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর শাখার আহবায়ক ফয়েজ আহমদ, সদর উপজেলা পূর্ব শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :