• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫
আপডেট : ৬ এপ্রিল, ২০২৫



গ্রামীণ কন্ঠের প্রতিনিধি মিরনের শ্বশুর আর নেই

গ্রামীণ কণ্ঠ

রামগতি সংবাদদাতা:গ্রামীণকন্ঠের রামগতি উপজেলা সংবাদাতা সারোয়ার মিরন এর শ্বশুর মো. আবদুল হামিদ পরলোকগমন করেছেন।৪ এপ্রিল (শুক্রবার )হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত আটটার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ঢাকার সাভার এলাকায় একটি কনফেশনারি দোকান পরিচালনা করছিলেন।

তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের ৫নং ওয়ার্ড সবুজগ্রামের মৃত মুজিবল হকের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং চার কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরদিন শনিবার (৫ এপ্রিল) সকাল নয়টায় নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। গ্রামীণকন্ঠ কর্তৃপক্ষ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করছে। পাশাপাশি শোকার্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ তাঁকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে আসীন করুক।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর