প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রিপেইড মির্টারে অতিরিক্ত চার্জ, সার্ভিস চার্জ আদায়, মিটার ভাড়া আদায় বন্ধসহ নানান অনিয়ম ও দূর্নীতির বন্ধ করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।০৯ মার্চ (রোববার) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠনে এই আয়োজন করে।লিখিত বক্তব্যে এ্যাড: নুর মোহাম্মদ, এ্যাড: সামছুজ্জামান সোহেল, এ্যাড: মাহমুদ ইস্কান্দার ও আহসান উল্যা তুহিন বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৫ বছরে প্রিপেইড মির্টারে ক্যাপাসিটি চার্জ নামে ১ লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।প্রিপেইড মির্টার কোন কারণ ছাড়াই গ্রাহককে প্রতি মাসে সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া পরিশোধ করতে হচ্ছে। প্রতিবার রিচার্জে ২০ টাকা, মিটার লক হয়ে গেলে ৬০০ টাকাসহ নানান অজুহাত দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
এসব চার্জ আদায় বন্ধ করে গ্রাহক হয়রানি ও দূর্ণীতি বন্ধে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন তারা। পরে একই দাবী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
আপনার মতামত লিখুন :