• ঢাকা
  • , ,
প্রকাশিত: 5 March, 2025
আপডেট : 5 March, 2025



লক্ষ্মীপুরে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সুদমুক্ত ঋণ কার্যক্রমের অধীন কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ ৫ মার্চ (বুধবার) শহর সমাজ সেবা কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় কোর্স সমন্বয় করেন শহর সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শহর সমাজ সেবা অধিদপ্তর ক্ষুদ্র ঋণ প্রদান করে আসছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তাদের অধিকার আদায় আত্ননির্ভরশীল হওয়ার জন্য এই ঋণ কার্যক্রম চালু করা হয়েছে।
ঋণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা চালু করে প্রতিষ্ঠিত হওয়া যায়। পাশাপাশি হাঁস-মুরগী, গবাদি পশু পালন, সোলাই মেশিন দিয়ে কাপড় ব্যবসা করা যায়।
যারা ঋণ গ্রহন করেছে বা করবে তারা যেন অবশ্যই যথাযথ কাজে লাগাতে পারে সেই দিকে সমাজকর্মীদের দৃষ্টি দিতে হবে। দিন্যবাপি এই প্রশিক্ষণে দলনেতা সহ ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর