প্রতিনিধি: পবিত্র মাহে রমজান বাজার মূল্য স্বাভাবিক রাখতে এবং মজুদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে বাজার পরিদর্শন করেছে লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকার, এসপি আকতার হোসেন, এডিসি জেপি দেওয়ান, ইউএনও জামসেদ আলম রানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।০২ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে শহরের মাছ বাজার, মুরগী বাজার, তরকারী বাজার এবং কয়েকটা মুদি দোকান যান।
এসময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের বলেন, পবিত্র মাহে রমজানে কোন অজুহাতে পন্যের মূল্য বাড়তি নেওয়া সুযোগ নেই। কোন পন্য মজুদ রেখে বাড়তি দাম নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসন বাজার পরিদর্শনে বেশ কয়েকটা পন্যে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি সত্যতা পাওয়া গেছে। অনেক ব্যবসায়ী পন্যের মূল্য তালিকা পর্দশন করলেও তা আপডেট রাখেনি।
এ ছাড়া গোশত বাজার ও মুরগী বাজার গিয়েও বাড়তি মূল্য নেওয়া বিষয়টি জানতে পারে। পরে প্রশাসন সবাইকে সর্তক করে দেন। এ দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান জানান, বাজার ভ্রাম্যমান আদালত চালিয়ে ৬ প্রতিষ্ঠান কে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :