• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫



রায়পুরে বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: গত ২০ দিন ধরে রায়পুরে ভোজ্য তেল নেই। মানুষ বাধ্য হয়ে অন্য তেল কিনছেন। অপরদিকে দামও আকাশছোয়া। অভিযোগের প্রেক্ষিতে ও আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে লক্ষ্মীপুরের রায়পুরে বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) শহরের মধ্যবাজারে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের এসব বাজার তদারকির পাশাপাশি সড়কে যানবাহনেরও ওপরও কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জরিমানা আদায়কৃত ব্যাবসায়ী এবং মোটরসাইকেল মালিকরা হলেন-মহি ও সবুজের ৫ হাজার, নেছার আহাম্মদ-৩ হাজার, প্রাইম ক্রোকারিজ-২ হাজার, নুরুল ইসলাম-১ হাজার, মুনসুর-১ হাজার, রায়পুর স্যু-১ হাজার, শিমুল পাল-৫ হাজার ও ভুইয়া স্টোরকে ২ হাজারসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা হয়েছে।
নতুনবাজার এলাকার বিল্লাল হোসেন নামের এক ব্যাবসায়ী বলেন, আসন্ন রমজান উপলক্ষে গত ২০দিন ধরে বাজারে সয়াবিন তেল নেই। কাঁচাবাজারসহ সবকিছুর দাম উর্দ্ধমুখি। মানুষ বাধ্য হয়ে সরিসার তেল কিনছেন। প্রশাসন কয়েকদিন পরপর অভিযান চালালে খুব উপকার হয়।

রায়পুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ও জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার নেতৃত্বে এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর