• ঢাকা
  • , ,
প্রকাশিত: 27 February, 2025
আপডেট : 27 February, 2025



জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা আটক

গ্রামীণ কণ্ঠ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। তাদেরকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামী। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

গ্রেফতারকৃত লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আর ছাত্রলীগ নেতা কামরুল হাসান (৩২) পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। গ্রেফতারকৃত উভয়ই জয়বাংলা বিগ্রেডের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

  • সারাদেশ এর আরও খবর