লক্ষ্মীপুর: অন্তর্বতী সরকার কে উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে এ সংস্কার ব্যবস্থা চলবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপের মাধ্যমে কবে কখন কত তারিখে নির্বাচন হবে তা নির্ধারণ করুন। নির্বাচনের প্রক্রিয়া শেষ করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যে কারণে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মান নিয়ে আপনারা বিদায় নিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের বেগম করিমুন নেছা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেনের সভাপতিত্ব করেন।
আপনার মতামত লিখুন :