প্রতিনিধি: বিদ্যমান সরকারী মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা ২৬ ফেব্রুয়ারী (বুধবার) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) ফিরোজ আহাম্মেদ।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের (সরকারী মৎস্য খামার উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক মো: মশিউর রহমান,রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক এস এম খালেকুজ্জামান, সহকারী প্রকল্প পরিচালক সাফায়েত আলম মৎস্য বিভাগের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মাসুদুল হাসান প্রমুখ। কর্মশালায় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বেসরকারী খামার মালিক, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :