• ঢাকা
  • , ,
প্রকাশিত: 25 February, 2025
আপডেট : 25 February, 2025



লক্ষ্মীপুরে পিআপ-অটোরিকশা সংঘর্ষ,নিহত ১, আহত ৫

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিআপ ভ্যানচাপায় মো. আলী হোসেন (৬৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এতে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আলী হোসেন একই উপজেলার কুশাখালী ইউনিয়নে (৮ নম্বর ওয়ার্ড) কালিবৃত্তি গ্রামের শামছ উদ্দিনের ছেলে। তার ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।এর আগে, দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিবি হাজেরা (৬০) তার নাতি অহি (১৩), জুনায়েদ (৭) বড়-ভাইর ছেলে ইউসুফ আলীর (৩০) স্ত্রী রুবি আক্তার (২৫) আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের ভক্তি সর্দার বাড়ির বাসিন্দা।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ জানান, দুপুরের কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনায় ৪ জনকে আনা হয়। এদের মধ্যে আলী হোসেন মুমূর্ষু ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর