• ঢাকা
  • , ,
প্রকাশিত: 22 February, 2025
আপডেট : 22 February, 2025



৯ পদে বিএনপি ৪ পদে আওয়ামী লীগের জয়, জামায়াত শূন্য

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। যার মধ্যে সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে রফিক উল্যা রয়েছেন। মোট ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।বিপরীতে ৪টি পদে আওয়ামী লীগপন্থি প্রার্থীরা এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।তবে জামায়াতের কোনও প্রার্থী এই নির্বাচনে নির্বাচিত হয়নি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন এ বিজয় নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মোট ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর