লক্ষ্মীপুর : আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ৬ দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন একুশে পদক ও বাংলা একাডেমী পুরুষ্কার প্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন। আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। মেলায় প্রায় ২০ টি পুস্তক প্রতিষ্ঠান অংশ নেয়।
আপনার মতামত লিখুন :