• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৫



শিক্ষার্থীদের অধিকার বিএনপিই প্রতিষ্ঠা করবে এ্যানী

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবে না।এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনো দিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনও চেষ্টা করেনি।
নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণ-শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদেরকে জিম্মি করেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর