• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৫



লক্ষ্মীপুরে অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌর নির্বাহী কর্মকর্তা খান মো. ফারাবি প্রমুখ।
পৌর কর্তৃপক্ষ জানায়,হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩দিন ব্যাপী এই ক্যাম্পেইনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথা জানান  ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর