• ঢাকা
  • , ,
প্রকাশিত: 5 January, 2025
আপডেট : 5 January, 2025



লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় মো. রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার এলাকায় এ দুর্ঘটনায়।নিহত রিহান লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের রুবেল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দোকান থেকে বের হয়ে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পিকআপ চাপায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পিকআপ রেখে পালিয়ে গেছে। পিকআপটি জব্দ আছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর